১২:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কোটচাঁদপুরে আগুনে পুড়ে ৫ টি দোকান ভষ্মিভূত

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা রোডে রবিবার রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ৫ টি দোকান আগুনে ভষ্মিভূত হয়ে গেছে। ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত ৯টার দিকে এ আগুনের সুত্র পাত হয়। আগুন লাগার সাথে সাথে শহরের বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। যে কারণে পৌর শহর দুই ঘণ্টা যাবৎ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ কুমার বিশ্বাস এ প্রতিবেদককে বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু আগুন লাগা স্থানে দাহ্য পদার্থ ও চটের বস্তার স্তুুপ থাকায় আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। যে কারণে পার্শ্ববতী মহেশপুর ও কালিগজ্ঞ ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারাও এসে আগুন নেভাতে সহযোগীতা করে। তিনি বলেন বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরী ৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে মনে হয় আগুনের সূত্রপাত হয়েছে। যা ক্ষতির পরিমান আনুমানিক প্রায় দশলক্ষাধীক টাকা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

কোটচাঁদপুরে আগুনে পুড়ে ৫ টি দোকান ভষ্মিভূত

প্রকাশিত : ০৪:০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১