০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন সন্ধ্যায়

চলমান লকডাউন আরো সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় কারিগরি পরামর্শক কমিটি রোববার বৈঠক করে বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে। আমরা আজ ভার্চুয়াল বৈঠক করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান বিধিনিষেধ ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর চিন্তাভাবনা করছে। জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সেটি শেষ হচ্ছে ২১ এপ্রিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন সন্ধ্যায়

প্রকাশিত : ০৫:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১