০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

‘মেট্রোরেল নির্মাণকাজের ৬১.৪৯ শতাংশ সম্পন্ন’: কাদের

ফাইল ছবি

দেশের প্রথম মেট্রোরেল নির্মাণকাজের ৬১.৪৯ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেলের নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ। এর মধ্যে প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২ শতাংশ। তিনি বলেন, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫২.২২ শতাংশ।

প্রথম উড়াল মেট্রোরেল ছয় কোচ বিশিষ্ট চব্বিশ সেট মেট্রোরেলে মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এর মধ্যে গতকাল বুধবার (২১ এপ্রিল) ছয় কোচ বিশিষ্ট প্রথম মেট্রোরেল সেট ঢাকার উত্তরাস্থ ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।

দ্বিতীয় মেট্রোরেল সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গত বুধবার সম্পন্ন হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আশা করা হচ্ছে আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি দেশের মোংলাবন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছবে।

তৃতীয় ও চতুর্থ মেট্রোরেল সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১১ জুন ও ১৩ আগস্টের মধ্যে মোংলাবন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন ওবায়দুল কাদের। পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুলাই ও বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

‘মেট্রোরেল নির্মাণকাজের ৬১.৪৯ শতাংশ সম্পন্ন’: কাদের

প্রকাশিত : ০৩:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১