১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নির্ঝরের পঞ্চাশ, সঙ্গে ফারহান-সারিকা

দীর্ঘদিন থেকেই নিজের মতো কাজ করে যাচ্ছেন ছোট পর্দার ব্যস্ত নির্মাতা মনসুর আলম নির্ঝর। তুলনামূলকভাবে খানিকটা প্রচারবিমুখ এই নির্মাতা সামনের ঈদকে উপলক্ষ্য করে কয়েকটি কাজ করেছেন। লকডাউনের কারনে কিছু পরিকল্পনা এদিক সেদিক হলেও লকডাউনের আগেই শেষ করেছেন নাটক ‘শেষ বেলায়’ এর কাজ। নাটকটির মূল ভ‚মিকায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সারিকা সাবরিন, ফয়সাল হাসান, জয়নাল জ্যাক প্রমুখ। এটি মনসুর আলম নির্ঝরের পঞ্চাশতম নির্মাণ। নাটকটি লিখেছেন নির্ঝর নিজেই। মনসুর আলম নির্ঝরের আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তুমি রবে নীরবে’, ‘হাইওয়ে’, ‘কিছুটা সময়’, ‘ছাড়পত্র’, ‘কালো মেয়ে’, ‘আয়না’, ‘একটি জরুরি কথা ছিল’, ‘ইন্টারভিউ’, ‘আফটার ব্রেক’, ‘বøাইন্ড ইমোশনস’, ‘মধ্যম মানুষ’, ‘নীলকন্ঠ পাখির অপেক্ষায়’, ‘লাভ রাইড’ ইত্যাদি। নিয়মিত একক নাটকের পাশাপাশি চ্যানেল টুয়েন্টিফোর এর ক্রাইম ফিকশন ধারাবাহিক এর চলতি সিজনসহ তিনটি সিজনের পরিচালনা ও তত্ত¡াবোধন এর দায়িত্ব ও পালন করছেন। এছাড়া শিগগির মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘জার্নি টু ঢাকা’। প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দায় নাম লেখানোর। নিজের পঞ্চাশতম নাটক ও এখনকার ব্যস্ততা প্রসঙ্গে মনসুর আলম নির্ঝর বলেন ‘আয়োজন করে নির্মাতা হইনি। একবার যখন মাথায় গল্প বলার পোকা ঢুকলো তখন টানা ছয় বছর সহকারি পরিচালক হিসেবে কাজ করেছি। এর পরের জার্নিটা একান্তই আমার। কতটা পেরেছি দর্শকই ভালো বলতে পারবেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

নির্ঝরের পঞ্চাশ, সঙ্গে ফারহান-সারিকা

প্রকাশিত : ০৩:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১