টেস্টের আজ পঞ্চম দিন। বড় কোন কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে টাইগারদের কাণ্ডজ্ঞ্যানহীণ ব্যাটিং শঙ্কা দিচ্ছে হারের। ইতোমধ্যেই ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ সাইফ হাসান। এবার আউট হলেন ১ রানে। সুরঙ্গ লাকমালের বলে ক্যাচ দেন উইকেটের পেছেন। এর আগে প্রথম ইনিংসে আউট হয়েছেন ০ রানে। এদিকে প্রথম ইনিংসে নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে এসেছিল সর্বোচ্চ ১৬৩ রান। এবার দ্বিতীয় ইনিংসে নেমেই ফিরলেন ০ রানে। এবারও আক্রমণে লাকমল।
মধ্যাহ্ন বিরতির পর আর ব্যাটিং করতে নামেনি শ্রীলঙ্কা। ৮ উইকেটে ৬৪৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে তারা। বাংলাদেশের সামনে লিড ১০৭।
পঞ্চম দিনের শুরুতেই সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। চতুর্থ দিনের অপরাজিত ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করার পর ফেরার অধিনায়ক দিমুথ করুণারত্নকে। এরপর নিজের প্রথম ওভার করতে এসেই সাফল্য পান এবাদত। তার করা আউটসাইড অফের বল নিসানকার ব্যাট ছুঁয়ে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। নিসানকার ব্যাট থেকে আসে ২৩ বলে ১২ রান।
হাসারাঙ্গার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন নিরোশান ডিকওয়ালা। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩১ রান।
এর পরেও স্কোরবোর্ডে রান তুলতে সমস্যা হয়নি লঙ্কানদের। লাঞ্চ বিরতির আগে সুরাঙ্গা লাকমাল ও হাসারাঙ্গা মিলে ৬২ রানের জুটি গড়েন। মধ্যাহ্ন ভোজনের একটু আগেই লঙ্কানদের গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন তাইজুল। তার ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরেছেন ৪৩ রান করা হাসারাঙ্গা।
বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে। কারণ এই ম্যাচের আজ পঞ্চমদিন। এর আগে নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মুমিনুল হকের ১২৭ রানের সুবাদে সাত উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সফরকারী বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ

























