০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সুন্দরবন দিবস আজ

সুন্দরবন দিবস আজ। প্রতিবারে মতো “ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস-২০১৮ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের মীর জুলফিকার আলী লুলু মিলানয়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আহসানুল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি নিহাররঞ্জন সাহা, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, শওকত আলী বাবু।

এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

ট্যাগ :
জনপ্রিয়

রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করলো বাংলাদেশ ব্যাংক

সুন্দরবন দিবস আজ

প্রকাশিত : ০২:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮