ময়ময়সিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা উপজেলার খিচায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর উজির কোনা গ্রামের সিএনজি চালিত অটোরিকশার চালক শহীদুল ইসলাম শহীদ (৩৩), রামনগর গ্রামের খলিল মিয়া (৩২) এবং আলমপুর গ্রামে মাসুম (২৮)।
তারাকান্দার থানার ওসি আবুল খায়ের বলেন, নেত্রকোনাগামী ট্রাক ময়ময়সিংহগামী সিএনজি অটোরিকশায় ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজির চালক নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তদেরও মৃত্যু হয়।
ওসি বলেন, ট্রাক আটক করা হয়েছে। তবে চালক ও হেলটার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ















