০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মোস্তাফিজের ঝলক, ২০ রান খরচায় ৩ উইকেট

আরও একবার মোস্তাফিজ আর মরিসের বোলিং ঝলক দেখা গেল। তাতেই দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান। সপ্তম ম্যাচে তৃতীয় জয়ে সাত থেকে এক লাফে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে সঞ্জু স্যামসনের দল।

২০ বলে ৩১ রানে পৌঁছে যাওয়া মারমুখী মনিশকে বোল্ড করে দেন কাটার মাস্টার। মোস্তাফিজের ওই ব্রেক থ্রুতেই ম্যাচে ফেরে রাজস্থান। এরপর একের পর এক উইকেট তুলে নিতে থাকে দলটি।

বড় বড় ছক্কা হাঁকিয়ে মোহাম্মদ নবি রানের চাপ সরানোর চেষ্টা করেছিলেন। ১৫তম ওভারে এসে তাকে (৫ বলে ১ চার, ২ ছক্কায় ১৭) এক স্লোয়ারে ক্যাচ বানান মোস্তাফিজ। ম্যাচে তখনই সব আশা ভরসা শেষ হায়দরাবাদের।

১৮তম ওভারে এসে আরও এক উইকেট নেন মোস্তাফিজ, এবার তার শিকার রশিদ খান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৬৫ রানেই থামতে হয়েছে হায়দরাবাদকে।

মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। সমান ওভারে ৩ উইকেট নিতে ক্রিস মরিসের খরচ ২৯ রান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মোস্তাফিজের ঝলক, ২০ রান খরচায় ৩ উইকেট

প্রকাশিত : ০৮:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১