১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পুরোপুরি সুস্থ আলমগীর, ফিরলেন বাসায়

পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরলেন আলমগীর। বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আলমগীর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৭ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে আজ বুধবার তিনি বাসায় ফিরেছেন। আলমগীর নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে চিকিৎসক এসে জানালেন, আপনি তো পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারবেন। বাসায় গিয়ে আমাকে প্রথম কয়েকদিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফেরার অনুমতি পেয়ে খুব ভালো লাগছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওইদিন বিকেলেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তার সহধর্মিণী উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার রিপোর্ট নেগেটিভ আসে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

পুরোপুরি সুস্থ আলমগীর, ফিরলেন বাসায়

প্রকাশিত : ০৯:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১