সব জ্বল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন আইপিএলে খেলা বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এক চার্টার্ড ফ্লাইটে করে তাদেরকে ঢাকায় পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
সাকিব-মোস্তাফিজ যে আজ ঢাকায় পৌঁছাচ্ছেন, দুপুরের পরপরই এই সংবাদ পরিবেশিত হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানিয়েছিলেন দেশের প্রধান এই অনলাইন সংবাদমাধ্যমকে। তবে তিনি সময়-ক্ষণ কিছুই জানাননি তখন। হয়তো, সাকিব-মোস্তাফিজ যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারেন এবং বিমানবন্দরে অহেতুক ভিড় তৈরি না হয়, সে কারণেই সময় জানাননি বিসিবি সিইও।
বিসিবি সূত্রেই জানা গেছে, আজ বিকাল ঠিক ৪টায় একটি চার্টার্ড বিমানে করে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। সরাকারী নিয়মানুসারে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে এই দুই ক্রিকেটারকে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























