১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন মমতা

অভিনন্দন জানিয়ে লেখা পত্রের জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে লেখা এক পত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধন্যবাদ জানান। পত্রের জন্য তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য, সংহতি বজায় রাখা ও শক্তিশালী করার পক্ষে রায় দিয়েছেন। পত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ।

ভবিষ্যতে এই আবেগ ও অনুভূতির সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা বলেন, ‘আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক বিজয় লাভ করায় তাঁকে ৫ মে এক পত্রে আন্তরিক অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন মমতা

প্রকাশিত : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১