দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে। ছুটির দিন হওয়াতে ঘাট এলাকায় দেখা দিয়েছে মানুষের উপচে পড়া ভিড়।
শুক্রবার (৭ মে) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় পরিবহনে ঘুরমুখো যাত্রীরা পাটুরিয়া ঘাটে এসে ভিড় করছেন। ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ী ও পণ্যবাহী ট্রাকের লাইনের সৃষ্টি হয়েছে। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে এক ঘন্টার মধ্যেই ঘাটে অবস্থানরত সকল ব্যক্তিগত গাড়ি পারাপার করা হবে।
ঘাট এলাকায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ না থাকায় যাত্রীদেরও উদাসীনতা লক্ষ্য করা গেছে।
বিআইডবিøটিসি’র আরিচা কার্যালয়ের মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ঘাট এলাকায় এমনিতেই পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় থাকে। বর্তমানে ব্যক্তিগত ছোট গাড়ী, অ্যাম্বুলেন্স, লাশবাহী ও জরুরি কাজে নিয়োজিত গাড়ি পারাপার করা হচ্ছে।
তিনি আরও বলেন, গতকাল থেকে গণপরিবহন চলাচল শুরু হওয়ার পর থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। আজকে শুক্রবার ছুটির দিন হওয়াতে ঘরমুখো মানুষের চাপ আরো বেশি। বতর্মানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ৫-৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় পন্যবাহী ট্রাক ও ছোট বড় গাড়ি মিলে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















