১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভ্যাকসিন আনার জোড় চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা ভ্যাকসিন আনার জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা চীন ও রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হচ্ছি। আশা করি আমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়ে যাব।

শুক্রবার বিকেলে সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্ত দু:স্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, ভ্যাকসিন যারা নিয়েছেন তারা অনেকই মনে করেন তাদের করোনা হবে না। দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাই স্বাস্থ্য বিধি আমাদের অবশ্যই মানতে হবে। ঈদকে সামনে রেখে যেভাবে মানুষরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে দোকানপাটে ভিড় করছে, তাতে আমি শংকিত। ফেরিঘাটে স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। প্রতিটি ফেরিতে শত শত মানুষ পার হচ্ছে। এতে করে করোনা ভাইরাস ছড়াতে বেশি সময় লাগবেনা। স্বাস্থ্যবিধি না মানলে আমাদের অবস্থা ভারতের মত খারাপ হবে।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছিল। হঠাৎ করেই আবার করোনা বেড়ে গেছে। প্রথম দিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য দেশে দুই হাজার বেড ছিল। আর এখন সারাদেশে রয়েছে মোট ১৩ হাজার বেড। গত একবছরে সারাদেশে ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দেশে একটি মাত্র ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা ছিলো। বর্তমানে সারাদেশে ৪০০ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের দেশে এখনো ওষুধ ও অক্সিজেনের অভাব হয়নি। প্রতিদিন আমাদের গড়ে ৭০ থেকে ৮০ টন অক্সিজেন লাগে। দেশে অক্সিজেন উৎপাদন হচ্ছে ২০০ টন। আগামী মাসে আরো ৪০ টন অক্সিজেন উৎপাদন হবে। এতে আমাদের অক্সিজেনের অভাব হবে না। বেশি সংক্রমিত হলে হাসপাতালে জায়গা থাকবে না, অক্সিজেন থাকবেনা। এতে যে কি সমস্যা হবে তা বলে বোঝানো যাবেনা।

মন্ত্রী আরো বলেন, সারা দেশে লকডাউন চলছে, এতে অনেক মানুষ কষ্টে আছে। সরকারি ভাবে মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানদের মানুষের পাশে দাঁড়ানো আহŸান জানান তিনি। লকডাউনের কারণে দেশে করোনায় আক্রান্তের হার ২৪ ভাগ থেকে ৮ ভাগে নেমে এসেছে। স্বাস্থ্য বিধি না মানলে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে সময় লাগবে না।

সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, চেম্বার অব কমার্সের পরিচালক আবু বকর সিদ্দিক খান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর ও সাটুরিয়া উপজেলার দুই হাজার দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও চিনি বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভ্যাকসিন আনার জোড় চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮:১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১