০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কোটবাড়ীতে চিরকুট লেখাসহ বিজিবি সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় নূরুল ইসলাম মিয়াজী (৫০) নামের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই বিজিবি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ মে) দুপুর ১টার দিকে কোটবাড়ি গন্ধমতি কাজী ভিলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নূরুল ইসলাম জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মিয়াজী বাড়ির আদম মিয়াজীর ছেলে। তিনি কোটবাড়ির ওই বাড়িতে ভাড়ায় থাকতেন বলে জানা গেছে।

কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা মরদেহের পাশে একটি চিরকুট পাওয়ার কথা জানান।

তিনি আরো জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম মিয়াজীর বাড়ী দাউদকান্দি উপজেলায়। তিনি কোটবাড়ি গন্ধমতি এলাকায় ভাড়া থাকতেন। ১৯৯৮ সালে তৎকালীন বিডিআর (বর্তমানে নাম বদলে বিজিবি) থেকে অবসর নেন।

স্থানীয়রা জানান, নুরুল ইসলাম দুটি বিয়ে করেছেন। গন্ধমতি এলাকার বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বিরোধ ছিল।

ওসি নাজমুল হুদা জানান, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তিনি কেন ‘আত্মহত্যা’ করেছেন ও কারা এর জন্য দায়ী তা লেখা আছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার আরো সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

কোটবাড়ীতে চিরকুট লেখাসহ বিজিবি সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৫:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১