০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার রশিদপুর ব্রিজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখীরপাড়া গ্রামের রেহান আলীর ছেলে রাজন (২৭) এবং একই গ্রামের আফসার উদ্দিনের ছেলে মুক্তা (২৬)।

মৃতের স্বজনরা জানায়, জামালপুর পৌরসভার দেড়শ বছরপূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেমসের গান শোনার জন্য বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজন এবং মুক্তা বাড়ি থেকে বের হয়ে জামালপুর শহরে আসেন। রাত ১২টায় অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের কোনো এক সময় মোটরসাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শহরের রশিদপুর ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাজন ও মুক্তার মৃত্যু হয়।

শুক্রবার ভোরে স্থানীয়রা রাজন এবং মুক্তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জাামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ১০:১৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮