০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

প্রথম পরীক্ষায় ‘নেগেটিভ’ সাকিব

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় একটি চার্টার্ড ফ্লাইটে ভারত থেকে ঢাকা পৌঁছান আইপিএলে খেলা বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ইতিমধ্যে দুই ক্রিকেটারের প্রথম করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাকিবের ফল নেগেটিভ এলেও অপেক্ষায় আছেন মোস্তাফিজ। আগামীকাল (রবিবার) মোস্তাফিজের কোভিড পরীক্ষার ফল আসবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে দুই ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে। সাকিবের ফল নেগেটিভ এসেছে। মোস্তাফিজের ফল আমরা এখনও পাইনি, আশা করি রবিবার সকালে পেয়ে যাব।’

ভারত থেকে দেশে ফেরায় সাকিব-মোস্তাফিজকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ১৪ দিনের কোয়ারেন্টিনে সাকিব থাকছেন গুলশানের একটি হোটেলে, আর সস্ত্রীক মোস্তাফিজ থাকছেন হোটেল সোনারগাঁওয়ে।

করোনাভাইরাসের থাবায় বন্ধ হয়ে গেছে আইপিএল। ভারতের সঙ্গে বাংলাদেশের সব যোগাযোগ বন্ধ থাকায় সাকিব-মোস্তাফিজের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছিল। অনেক আলোচনার পর নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির উদ্যোগে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। এবারের আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স, আর মোস্তাফিজ মাঠ মাতিয়েছেন রাজস্থান রয়্যালসের জার্সিতে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রথম পরীক্ষায় ‘নেগেটিভ’ সাকিব

প্রকাশিত : ০৮:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১