০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আইপিএল হতে পারে শ্রীলঙ্কায়!

আইপিএলের ২৯টি ম্যাচ হওয়ার পরই স্থগিত ঘোষণা করেছিল বিসিসিআই। প্লে-অফ এবং ফাইনালসহ মোট ৩১টি ম্যাচ বাকি। আইপিএলেরএই বাকি অংশ আয়োজনের জন্য উইনডো খুঁজছেন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। ভারতের বাইরে অন্য কোথাও এই ম্যাচগুলো আয়োজন করা যায় কি না সে সম্ভাবনাও খুঁজছেন তারা।

ভারতের বাইরে যে সব জায়গায় আইপিএলের বাকি অংশ আয়োজন হতে পারে, তার মধ্যে এগিয়ে রয়েছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। দেশটির চারটি স্টেডিয়াম রয়েছে, যেগুলোতে রয়েছে ফ্লাডলাইট সুবিধা। দেশটিতে করোনা সংক্রমণও কম। সহজে ভ্রমণ করা যায়।

২০২০ সালেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে রেখেছিল আরব আমিরাতকেই। আরব আমিরাতকেই আগে থেকে বিকল্প ভেন্যু হিসেবে তারা নির্ধারণ করে রেখেছিল। এবারও একই অবস্থা। যে কারণে ধারণা করা হচ্ছে, আইপিএলের বাকি অংশও অনুষ্ঠিত হতে পারে আরব আমিরাতেই।

তবে, এখনও এটা নিশ্চিত নয় যে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিসিসিআইকে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না। এসএলসির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক অর্জুনা দা সিলভা শুধুমাত্র তাদের দেশে আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন এবং সেটা আগামী সেপ্টেম্বরে।

চারটি ফ্লাডলাইট ভেন্যু হওয়াটা আইপিএলের জন্যও বিশাল সুবিধার। এই চারটি ভেন্যু হচ্ছে কলম্বোর খেত্তুরামা, পাল্লেকেলে, সুরিয়াউইয়া এবং ডাম্বুলা। এরমধ্যে প্রথম তিনটিই আইসিসির বড় টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করার অভিজ্ঞতাসম্পন্ন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আইপিএল হতে পারে শ্রীলঙ্কায়!

প্রকাশিত : ০৫:২১:০০ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১