০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আইপিএল ভারত, ইংল্যান্ডে হওয়ার সুযোগ নেই: সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আইপিএলের বাকি অংশ ভারত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। ঠাসা সূচির কারণেই আইপিএলের জন্য জায়গা বের করা সম্ভব নয়। ইংল্যান্ডেও বাকি অংশ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি। উল্লেখ্য, ইংল্যান্ডের কয়েকটি ক্লাব আইপিএল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহীদের তালিকায় আছে শ্রীলঙ্কাও।

ইংল্যান্ডে আইপিএল আয়োজনের সম্ভাবনা নিয়ে আজ রবিবার এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘সে সম্ভাবনা নেই। ইংল্যান্ডের পরে ভারত শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলতে যাবে। ১৪ দিনের কোয়ারেন্টিনের মতো কঠোর নিয়ম রয়েছে সব জায়গায়। তাই আইপিএল ভারতে হওয়ার সুযোগ নেই। কোয়ারেন্টিনের ব্যাপারটা খুবই কঠিন। আইপিএলের বাকি অংশ আয়োজন করার সুযোগ কবে পাব, সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন।’

আইপিএল কি আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল? এমন প্রশ্নে সৌরভ বলেছেন, ‘এখন হয়তো অনেকের মনে হতে পারে আইপিএল আগে শেষ হলেই ভালো হত। কিন্তু মুম্বাই এবং চেন্নাইয়ে কেউ আক্রান্ত হয়নি। দিল্লি এবং আহমদাবাদের খেলা হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। লোকে অনেক কথাই বলবে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে দেখুন। তাদেরও অনেকে আক্রান্ত হয়েছে। কিন্তু তারা ম্যাচ পিছিয়ে পরে আয়োজন করেছে। আইপিএলে সেটা সম্ভব নয়। সাত দিনের জন্য খেলা থামিয়ে দিলেই ক্রিকেটাররা বাড়ি ফিরে যাবে এবং আবার সেই কোয়ারেন্টিন শুরু হয়ে যাবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আইপিএল ভারত, ইংল্যান্ডে হওয়ার সুযোগ নেই: সৌরভ

প্রকাশিত : ০৯:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১