০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক, বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। লকডাউনের কারণে এই রুটে কার্যত ফেরি চলাচল বন্ধ ছিল। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পাড়পারের জন্য ৩টি ফেরি নিয়োজিত ছিল।

বিআইডবিøউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, সোমবার বিকেল ৫ টা থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ৩টি ফেরির স্থলে আরো কয়েকটি ফেরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ঘাট এলাকায় অন্য কোন যানবাহন না থাকায় পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।

এদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন পাটুরিয়া ঘাট ঘুরে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই দুই তিনটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি তিন চারশত করে যাত্রী পার হয়েছে। সেক্ষেত্রে পাড় হওয়া যাত্রীদের মাঝে সামাজিক দুরত্ব মানার কোন বিষয় লক্ষ্য করা যায়নি। এতে করে দ্রæত করোনা সংক্রমনের ঝুঁকি রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক, বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা

প্রকাশিত : ০৫:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১