০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রাশিয়ার স্কুলে বন্দুক হামলা, নিহত ১১

রাশিয়ার মস্কোর কাজান শহরে একটি স্কুলে দুই বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। মঙ্গলবার (১১ মে) ইন্টারফ‌্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রাশিয়ার গণমাধ‌্যম এ তথ‌্য জানায়।

বলা হয়, হামলাকারী দুই বন্দুকধারীর মধ‌্যে ১৭ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিছু শিক্ষার্থীকে স্কুল থেকে সরিয়ে নেওয়া হলেও অনেকে এখনও ভবনে রয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা তাসকে জানান, হামলা চালানোর আগে একটি বিস্ফোরণের শব্দ শোনেন তিনি। ডায়ানা ম্যাগনে নামে মস্কোর এক সংবাদদাতা বলেছেন, নিহতদের বেশিরভাগই শিশু বলে ধারণা করা হচ্ছে এবং একজন শিক্ষকও মারা গেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাজানের সব শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
রাশিয়ায় স্কুলগুলোতে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে কম। তবে সম্প্রতি স্কুলগুলোতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

রাশিয়ার স্কুলে বন্দুক হামলা, নিহত ১১

প্রকাশিত : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১