করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ১২০ জন। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়িয়েছে সাড়ে তিন লাখের ঘর। বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও।
বৃহস্পতিবার (১৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। যা বুধবারের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জনে।


























