করোনায় নিজ মেজো ভাই অসীম বন্দ্যোপাধায়কে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়।
কভিড আক্রান্ত হয়ে গেলো ১ মাস ধরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যবিধি মেনে শনিবার দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তার।
অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মুখ্যমন্ত্রীর মেজো ভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত ছিলেন।
শেখ/ বিজনেস বাংলাদেশ


























