০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে হাত ও পায়ের রগ কেটে যুবক হত্যা মামলায় গ্রেফতার ১

টাঙ্গাইলের কালিহাতীতে কুপিয়ে এক হাত বিচ্ছিন্ন ও পায়ের রগ কেটে শুকুর মাহমুদ (৩২) নামে যুবক হত্যা মামলায় সৈয়দ মামুন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টায় বাসাইল উপজেলার আইসড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি সোমবার দুপুর ২ টায় র‌্যাব-১২ এর ৩ নং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, গত শুক্রবার (১৪ মে) কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে শুকুর মাহমুদ ও তার সহধর ভাই আব্দুল্লাহর উপর হামলা করে সন্ত্রাসীরা। এ সময় কিরিচ, রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পেটের নাড়িভুড়ি বেড় করে এবং এক হাত কেটে বিছিন্ন ও পায়ের রগ কেঁটে ফেলে। তাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর মাহমুদকে মৃত ঘোষনা করেন। পরদিন ১৫ মে শনিবার রাতে নিহতের বড় ভাই বাহাদুর মিয়া বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ জনের নামে মামলা দায়ের করেন। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি হলে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতায়, প্রযুক্তির মাধ্যমে আসামী সৈয়দ মামুনকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে কালিহাতী থানার অফিসার ইনচার্জ এর নিকট সুস্থ্য অবস্থায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে এরশাদুর রহমান জানান।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে হাত ও পায়ের রগ কেটে যুবক হত্যা মামলায় গ্রেফতার ১

প্রকাশিত : ০৬:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১