০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

করোনা রোগীর ময়নাতদন্ত নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা রোগীর ময়নাতদন্ত নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে ৩৪তম অনলাইন সভায় ভ্যাকসিনের পরনির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন সক্ষমতা বাড়ানোসহ ৯ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সভায় ইতালির করোনা রোগীর ময়নাতদন্ত সংক্রান্ত একটি তথ্যসহ বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে আলোচনা হয়। এসব প্রচারণায় বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামতের নামে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে জানায় জাতীয় কমিটি। এই ধরনের তথ্য জনসাধারণকে বিভ্রান্ত করছে; যা জনস্বার্থের জন্য হুমকি বলে। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তথ্যের সত্যতা যাচাই না করে তথ্য প্রচার না করার অনুরোধ করা হয়।

কোভিড-১৯ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় কমিটি। তবে, বিধিনিষেধ প্রয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ কঠোর বাস্তবায়নের সুপারিশ করা হয়।

সভায় ভারত থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করার পর পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলেই কেবলমাত্র ছাড়পত্র দেয়া নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে অনানুষ্ঠানিক যাতায়াত কঠোরভাবে বন্ধ করার অনুরোধ করা হয়।

এছাড়াও সভায় শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসা ও খেলা অনুষ্ঠান বিষয়ে আলোচনা হয়। অনুশীলন ও খেলা চলাকালীন কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

করোনা রোগীর ময়নাতদন্ত নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে

প্রকাশিত : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১