০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নেত্রকোনায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

হাওরে কাজ করতে গিয়ে নেত্রকোনার তিন উপজেলায় বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুজন, মদনে দুজন ও খালিয়াজুরীতে তিনজন। নিহতরা সবাই কৃষক এবং হাওরে কাজ করতে গিয়ে নিহত হন। আহতদের মধ্যে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন রয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে সাতজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ( ১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯)।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নেত্রকোনায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

প্রকাশিত : ০৬:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১