০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বাংলা একাডেমির নতুন সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম

বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকপাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬ (১) অনুযায়ী রফিকুল ইসলাম এই নিয়োগ পেয়েছেন।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে মারা যান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

বাংলা একাডেমির নতুন সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম

প্রকাশিত : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১