০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সরকারের ওপর আস্থা রাখুন, রোজিনা ন্যায় বিচার পাবেন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে তথ্য কমিশন গঠিত হয়েছে। কমিশনের মাধ্যমে যে কেউ যেকোনো তথ্য সরকারের কাছে চাইতে পারে। তথ্য কমিশনের মাধ্যমে শুধু সে তথ্যই তিনি পাবেন না যেটা নন-ডিসক্লোজার আইটেম। এক্ষেত্রে গোপন নথি পাচার অন্যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামের মামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সরকারের কাছ থেকে যেকানো তথ্য পেতে হলে মন্ত্রণালয়ে আবেদন করতে হয়, সে আবেদনের প্রেক্ষিতে যদি মন্ত্রণালয়ে পাওয়া না যায় তাহলে তথ্য কমিশনে আবেদন করা যায়। ২০১৪ সালে তথ্য কমিশন গঠিত হবার পর থেকে ১ লাখ ১৯ হাজার ৮৩১টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

রোজিনা ইসলামের বিষয়ে সাংবাদিকদের আবেগতাড়িতভাবে না দেখার অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যেহেতু একটি মামলা হয়েছে তার যাতে সুবিচার হয়, তিনি যাতে ন্যায় বিচার পান, তার প্রতি কোনোভাবে যাতে অন্যায় না হয় সেটি আমরা দেখছি, সরকারের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী ও আমি সাংবাদিকদের মান মর্যাদা ও সম্মান রক্ষায় আন্তরিক ও বদ্ধপরিকর।

এবিষয়ে বারবার স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর সাথে কথা বলেছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, পুলিশ হেফাজতে তার সম্মান যাতে রক্ষা হয় এবং কারা হেফাজতে তিনি যাতে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পান, সেটি যাতে নিশ্চিত করা হয় আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন। তিনি যাতে ন্যায়বিচার পান সেটি অবশ্যই আমরা নিশ্চিত করব। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারো কোনো দায় থাকলে সেটিও নিশ্চয় বের হয়ে আসবে।

তিনি বলেন, সুতরাং সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাবো সরকারের ওপর আস্থা রাখুন, এক্ষেত্রে সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। কিন্তু কেউ অন্যায় করলে, নিয়ম-নীতির যদি কেউ তোয়াক্কা না করে সেক্ষেত্রে যাতে সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে নিশ্চয় সাংবাদিক সমাজ একমত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সরকারের ওপর আস্থা রাখুন, রোজিনা ন্যায় বিচার পাবেন: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১