০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফরাসি কাপ জিতল পিএসজি

মাউরো ইকার্দি ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে মোনাকোকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা ধরে রাখল পিএসজি। প্যারিসে বুধবার (১৯ মে) রাতে ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। এ নিয়ে ফরাসি কাপে পিএসজির এটি টানা দ্বিতীয় ও মোট চতুর্দশ শিরোপা।

ম্যাচের ১৯ তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। মোনাকোর ডি-বক্সের মুখে মুহূর্তের অমনোযোগীতায় এমবাপের কাছে বল হারান এই ডিফেন্ডার। গোলে শট না নিয়ে এই ফরাসি ফরোয়ার্ড খুঁজে নেন অরক্ষিত ইকার্দিকে। বাকিটা অনায়াসে সারেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
বিরতির পর ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আনহেল দি মারিয়ার ডিফেন্স চেরা পাস পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

ফরাসি কাপ জিতল পিএসজি

প্রকাশিত : ১২:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১