নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর (জংলিপাড়া) গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ মাসুদ হোসেন (৪০) এর নববিবাহীত স্ত্রী (৪র্থ স্ত্রী) মোসাঃ তহুরা বেগম (২৮) এর মৃরদেহ উদ্ধার করেছেন মান্দা থানা পুলিশ।
তবে নিহতের স্বজনদের দাবী পরিকল্পিতভাবে তাদের মেয়েকে হত্যা করেছে স্বামী ও তার পরিবার। এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১০ টারদিকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দুই মাস পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা গ্রামের মোঃ তৈবুর রহমানের মেয়ের বিয়ে হয় মাসুদের সাথে। বিয়ের পর থেকে নববধূকে বিভিন্ন ভাবে নির্যাতন করতো স্বামীসহ তার পরিবারের লোকজন।
নিহতের ভাই আব্দুল খালেক দাবী করেন যে, তার বোন আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে তার স্বামীসহ পরিবারের লোকজন। সে আরও বলেন, আমার বোন যদি আত্মহত্যা করতো তাহলে তার পরনের পোশাক ছেঁড়া থাকতো না। আমি আমার বোনকে হত্যার বিচার চাই। আমরা এখানে এসে জানতে পারি সকাল ১০ টায় ঘটনা ঘটেছে আর আমাদের জানানো হয়েছে দুপুর সাড়ে ১২ টার সময়।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মোঃ শাহিনুর রহমান বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করেন ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণের জন্য। ময়না তদন্তের প্রতিবেদন আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে নিহতের স্বামীসহ তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















