টাঙ্গাইলে ৯ গ্রাম হেরোইনসহ মো. ইফাত হোসেন (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার (২১ মে) নাগরপুর উপজেলার হারাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি শুক্রবার (২১ মে) দুপুরে র্যাব-১২ কোম্পানী কমান্ডার ৩ এর ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান নিশ্চিত করেছেন। আটককৃত ইফাত হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া বেংরোয়া গ্রামের মো. শামসুল হকের ছেলে।
মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার নাগরপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। পরে আসামীর বিরুদ্ধে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামীকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















