০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন ঘাতক পলাতক

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে ভাতিজার বল্লমের আঘাতে আব্দুল মজিদ (৫০) নামে এক ব্যাক্তি খুন হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ভাতিজা দেলোয়ার হোসেনের ছুড়ে মারা বল্লমের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে জানান স্থানিয়রা৷ নিহত মজিদ উপজেলার ওই গ্রামের গফুর সর্দারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, ভিটেবাড়ীর সীমানা নির্ধারন নিয়ে রাত ১১ টার দিকে আব্দুল মজিদের সাথে ভাতিজা দেলোয়ার হোসেন এর কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দেলোয়ার তার হাতে থাকা বল্লম ছুড়ে মারে আব্দুল মজিদের পেটে। এতে ঘটনাস্থলেই মজিদ মারা যায়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছে। সে একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ফরিদ ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছেন।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভুইয়া অগ্রভুলোট গ্রামে একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ^বিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন ঘাতক পলাতক

প্রকাশিত : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১