১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

আজ জানা যাবে, লকডাউন বাড়বে কিনা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে লকডাউন বা কঠোর বিধিনিষেধ চলছে। আজ রবিবার মধ্যরাত থেকে এই লকডাউন শেষ হওয়ার কথা। তবে চলমান এই লকডাউন রবিবারই শেষ হয়ে যাবে, নাকি আরও এক সপ্তাহ বাড়বে-তা আজ জানা যাবে।

জানা গেছে, চলমান লকডাউন আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে রবিবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, লকডাউন নিয়ে পর্যালোচনা চলছে। সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত আসামাত্র গণমাধ্যমকে জানানো হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে শুরু হয় সরকারি বিধিনিষেধ বা লকডাউন। তবে সেই লকডাউন কয়েক ধাপে আজ রবিবার মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপির সাংগঠনিক সভা

আজ জানা যাবে, লকডাউন বাড়বে কিনা

প্রকাশিত : ১০:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১