১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আর মাত্র এক উইকেট নিলেই দুই রেকর্ড গড়বেন সাকিব

আর মাত্র ১টি উইকেট নিলেই দুটি নতুন রেকর্ডের মালিক হবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে বাাংলাদশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হতে তার মাত্র ১টি উইকেট প্রয়োজন। বর্তমানে সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সমান ২৬৯টি উইকেট রয়েছে সাকিবের নামের পাশে।

আর ১টি উইকেট শিকার করলেই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন সাকিব। মাশরাফি ২১১টি ও সাকিব ২১৮টি ম্যাচ খেলেছেন। এছাড়া এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবার সুযোগ সাকিবের সামনে। সেটি করতে পারলে তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট রয়েছে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ৩ উইকেট নিয়েছেন সাকিব। আগামী ২৮ মে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ১ উইকেট নিতে পারলেই নয়া দুটি রেকর্ডের মালিক হবেন সাকিব।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

আর মাত্র এক উইকেট নিলেই দুই রেকর্ড গড়বেন সাকিব

প্রকাশিত : ০৩:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১