১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সাপাহারে স্বামীর সহযোগীতায় স্ত্রীকে দলগত ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগীতায় এক গৃহবধুকে (১৭) দলগত ধর্ষণের অভিযোগে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ধর্ষণকারী ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ মে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা গ্ৰামে রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
গ্রেফতারকৃতরা হলেন, করমুডাঙ্গা বলদিয়াঘাটের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা (১৯) ও মৃত আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০)। মামলার এজাহার ভুক্ত ৩ নং আসামী করমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খেরোর ছেলে গোধা (২৮) পলাতক রয়েছে।
মামলার এজাহারের জানা গেছে, আসামীদের সাথে তার স্বামীর রাজমিস্ত্রী কাজের সুবাদে পরিচয় ছিল । এমতাবস্থায় গত ১৯ মে রাতে ওই কিশোরীর স্বামীকে টাকা দিয়ে স্বামীর সহযোগীতায় একটি বাড়ীর রান্নাঘরে খড়ের উপর ফেলে আসামীরা দলগত ধর্ষণ করে ফেলে পালিয়ে যায় ।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, ওই গৃহবধুর মা বিষয়টি জানতে পেরে থানায় সুমন ওরফে ভোগা, আহাদ আলী এবং গোধার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ মে ) থানা পুলিশ অভিযান চালিয়ে ১ নং ও ২ নং আসামী ভোগা ও আহাদ আলীকে গ্ৰেপ্তার করেছে ।
ওসি আরো জানান, গ্ৰেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী পলাতক থাকায় তাকে গ্ৰেপ্তার করা যায়নি । তবে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

সাপাহারে স্বামীর সহযোগীতায় স্ত্রীকে দলগত ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

প্রকাশিত : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১