০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ব্যাংক লেনদেন বেড়েছে বিকেল ৩টা পর্যন্ত

ব্যাংক লেনদেনের সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় দৈনিক ব্যাংকিং লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়, এ সাতদিন প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার এবং সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ব্যাংক লেনদেন বেড়েছে বিকেল ৩টা পর্যন্ত

প্রকাশিত : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১