০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভারতে বিষাক্ত মদপানে ২৫ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিষাক্ত মদ বিক্রি করার ঘটনায় তারা ১০ জনকে গ্রেপ্তার করেছে। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।

পুলিশের একজন মুখপাত্র আজব সিং বলেছেন, এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা করা হচ্ছে। ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার একটি দোকান থেকে ওই মদ কেনা হয়েছিল। দুইজন ভাই মিলে ওই দোকান চালাতেন।

ভারতে করোনা দ্বিতীয় ঢেউ চলছে। এমতাবস্থায় কঠোর লকডাউন চলছে বিভিন্ন রাজ্যে। এরই অংশ হিসেবে মদের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। গত ১ এপ্রিল থেকে ভারতে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ভারতে বিষাক্ত মদপানে ২৫ জনের মৃত্যু

প্রকাশিত : ০৮:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১