০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রংপুরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রংপুরে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটা অংকের টাকা আদায়, অশ্লীল ভিডিও ধারণসহ চাঁদাবাজির অভিযোগে দুইজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন (পিবিআই) রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর মহানগরীর সরদারপাড়া কেল্লাবন্দ এলাকার আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩২) ও রাধাবল্লভ এলাকার মৃত মাহবুবার রহমানের ছেলে মুকসেনুল আরেফিন রুবেল (৪৯)। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ব্যবসার সূত্র ধরে ২১ এপ্রিল রাতে লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর থেকে দুই ট্রাক পাথর নিয়ে রংপুরে আসেন ব্যবসায়ী আরিফ হোসেন। তার কাছ থেকে ১লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করে পাথরের চালান বুঝে নেন মোস্তাফিজুর রহমান চঞ্চল।

পরে ব্যবসার স্বার্থে আরিফকে নগরীর কেল্লাবন্দ সরদারপাড়া এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে তুলে দেন মোস্তাফিজার রহমান চঞ্চল। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে চঞ্চল একজন অপরিচিত নারীকে নিয়ে ভাড়া বাসায় প্রবেশ করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই চক্রের আরও অজ্ঞাত পরিচয় ৩ থেকে ৪ জন সদস্য সেখানে প্রবেশ করে অস্ত্রের মুখে পাথর ব্যবসায়ী আরিফ হোসেনকে জিম্মি করে ওই নারীর সঙ্গে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। ওই দিন রাতে আরিফ হোসেনের নিকট থেকে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করে চক্রটি। পরবর্তীতে ঘটনার সমাধান করার স্বার্থে আরও ৬ ট্রাক পাথর ও ৭ লাখ টাকা দাবি করেন চঞ্চল ও তার বাহিনী। এ ঘটনায় কোতোয়ালি থানায় চাঁদা দাবি, প্রতারণা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন পাথর ব্যবসায়ী আরিফ হোসেন। পরে পিবিআই মামলাটি গ্রহণ করে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এসপি জাকির হোসেন আরও জানান, আসামিরা পাথর বিক্রির দুই লাখ টাকা কেড়ে নেন। একই সঙ্গে দাবি করা ৬ ট্রাক পাথর অথবা ৭ লাখ টাকা না দিলে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। তদন্তে গ্রেপ্তার হওয়া আসামিরা অপরাধ স্বীকার করেছেন। চক্রটি রংপুরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে মোটা অংকের টাকা আদায় করতেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

রংপুরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১