০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক

ঝিনাইদহ কালীগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে অভিযুক্ত সেলিম হায়দারকে (৪১) আটক করেছে। আটক সেলিম সুবিতপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। শিশুটি ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দোষিদের গ্রেফতার ও ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

বুধবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু, নির্বাহী সদস্য এম এ সালাম, শাহীনুর আলম লিটন, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব, উই এর নির্বাহী পরিচালক শরিফা আক্তারসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন।

গত শুক্রবার (২৮ মে) পান আনার জন্য আমার শিশু কন্যাকে পাশের বাড়ির সেলিম চাচার বাড়িতে পাঠায়। মেয়েকে আসতে দেরি দেখে তিনি এগিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েকে ভীত হয়ে বাড়ি ফিরতে দেখে তাকে জিজ্ঞাসা করি। দেখি তার পাজামাটি রক্তে ভেজা। সেলিমের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তখনও তিনি ঘামছিলেন।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ অভিযোগে সেলিম হোসেনকে আটক করা হয়েছে। ভিকটিম শিশুকে পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক

প্রকাশিত : ০৬:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১