১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঝিনাইদহে ৩ ভুয়া পুলিশ আটক

ঝিনাইদহে আসল পুলিশের খাঁচায় বন্দি হয়েছে তিন ভুয়া পুলিশ। সদর উপজেলা হলিধানী ইউনিয়নের সরকারি ভেটেরিনারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) এই তিন ভুয়া পুলিশকে আটক করে। আটককৃতরা হলেন, মেহেরপুর উপজেলার বাড়াদি ইউনিয়নের বড়শিবাড়িয়া গ্রামের পুরাতন পাড়ার আরিফ হোসেনের ছেলে মোঃ নাজমুল হক (২৬), নুর ইসলামের ছেলে মোঃ লিখন আলী (২২) ও ওয়ালিউর রহমানের ছেলে মোঃ রনি (২৫)। ঝিনাইদহে ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরী পিস্তল সাদৃশ্য গ্যাসলাইট, রেক্সিসেনের কভার দ্বারা দিয়ে তৈরী বেল্ট ও পুলিশের স্টিকার লাগানো একটি মটরসাইকেল (চুয়াডাঙ্গা ল- ১১-৯০৩১) উদ্ধার করা হয়। আটকের সময় তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত তিন ব্যক্তি পুলিশ পরিচয়ে প্রতারণা করার জন্য ঝিনাইদহে আসছিলো। খবর পেয়ে ডিবি পুলিশ তাকের আটক করে। সোমবার জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ঝিনাইদহে ৩ ভুয়া পুলিশ আটক

প্রকাশিত : ০৮:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১