বাড়ির নকশা অনুমোদন করতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে শহরে বা গ্রামে যেখানেই আপনি বাড়ি করতে যান আপনার টিআইএন নিতে হবে। এতে বাড়ির মালিক করজালের আওতায় আসবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২১-২২ অর্থ-বছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ বিধান আরোপ করেছেন।
গ্রামে বাড়ি করতে গেলেও কর দিতে হবে
এ ছাড়া বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনো সমবায় সমিতি করলে সেটির নিবন্ধন নিতে হলেও টিআইএন গ্রহণ করতে হবে। এর ফলে বাড়ির মালিক ও সমবায় সমিতিগুলো করজালের আওতায় আসবে।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।
বিজনেস বাংলাদেশ/ এ আর


















