১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে পৃথক ভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়ন ও বড়পাঙ্গাসী ইউনিয়নে এই ঘটনা ঘটে ।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম (৩৭)।

বাঙ্গালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. সেরাজুল ইসলাম লিটন জানান, ধান কেটে অটো ভ্যানে করে নিয়ে আসার সময় পথে বজ্রপাতের কবলে পড়ে সেলিম রেজার মৃত্যু হয়।

এদিকে আব্দুল আলিম হাওড়া থেকে অটো ভ্যানে করে ৬ জন যাত্রী নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দিলে, চারা বটতালা এলাকায় পৌঁছালে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়। এসময় আটো ভ্যানে থাকা যাত্রীরা আহত হয়।

বড়পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, বজ্রপাতে ২ শ্রমিক নিহত হওয়ার ঘটনা শুনেছি। উপজেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ২

প্রকাশিত : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১