১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে যৌতুকের টাকা না পেয়ে শাহিনুর আক্তার শানু নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে যৌতুক লোভী স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ শুক্রবার (৪ জুন) বিকেল ৩ টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধু। এর আগে গত মঙ্গলবার (০২ জুন) দিবাগত রাতে পৌর শহরের উত্তর বাঞ্চানগর এলাকায় শশুরবাড়িতে তাকে নির্যাতন করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনার পর থেকে তার স্বামী হান্নান ও শ্বশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত শাহিনুরের পরিবার ও পুলিশ জানায়, ৫ বছর পূর্বে পৌর শহরের উত্তর বাঞ্চানগর এলাকার দুলাল মিয়ার মেয়ে শাহিনুর আক্তারের সঙ্গে একই এলাকার খোরশেদ আলমের ছেলে সিএনজি অটোরিক্সা চালক হান্নানের বিয়ে হয়। সম্প্রতি শাহিনুরের স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন হান্নানকে বিদেশ পাঠানোর কথা বলে ১ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল। কিন্তু পারিবারিক অস্বচ্ছলতার কারণে তা দিতে অপারগতা প্রকাশ করেন শাহিনুর ও তার পরিবার। এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হান্নান তাকে মারধর করে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এসময় ঘটনাস্থল থেকে প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান ওই গৃহবধু। এ ব্যাপারে দায়িত্বরত অফিসার শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) আব্দুল মতিন জানান, ঘটনার তদন্ত চলছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

লক্ষ্মীপুরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ০২:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১