১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সরকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্নমুখী প্রকল্প বাস্তবায়ন করছে

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব....রেজাউল আহসান

কৃষি ও খাদ্য উৎপাদনের পাশাপাশি বিআরডিবি দারিদ্র্য বিমোচনের মাধ্যমে পল্লীর অতিদরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্নমুখী প্রকল্প বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল আহসান। তিনি বলেন, সরকারের এই প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের ১০তলা বিশিষ্ট ডিসপ্লে কাম সেল্স সেন্টার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, এই প্রকল্পের অধিনে দেশে ৩৬ হাজার অসহায়, হতদরিদ্র মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষজনশক্তিতে পরিনত করা হয়েছে। তারা নিজেরা প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে গিয়ে কর্মসংস্থানে আত্ম নিয়োগ করেছেন। তারা এখন স্বাবলম্বী। উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ড,ু মের্সাস খাজা বিলকিস রাব্বী ট্রেডার্সের ঠিকাদার সোহেল রানা লিমনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সরকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্নমুখী প্রকল্প বাস্তবায়ন করছে

প্রকাশিত : ০৪:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১