রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব মিঞা বলেছেন, ভুমিসেবাকে আধুনিকায়ন ও জনবান্ধব করেছে প্রধানমন্ত্রীও জননেত্রী শেখ হাসিনা। একজন সাধারণ কৃষক জমির প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ঘরে বসেই অনলাইনে ই-নামজারির আবেদন করতে পারবেন। উত্তোলন করা যাবে পর্চাসহ জমির সকল প্রয়োজনীয় কাগজপত্র।
রবিবার দুপুরে সদর উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে ভুমিসেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে। বিভাগীয় কমিশনার এ কথা বলেন। তিনি আরো বলেন, আগে জমি রেকর্ড করতে হলে ভুমি অফিস যেতো হতো। এখন জমি রেকর্ড হাতের মুঠোই ঘরে বসেই জমির খাজনা খারিজ পরিশোধ করতে পারবেন। আমরা বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। এ সকলের সহযোগি প্রয়োজন রয়েছে।
রংপুরে ডিসি আহসান হাবিব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) রাসেল মিয়া। অনুষ্ঠানে নাম জারি বিভিন্ন গ্রাহকদের মাঝে জমির পর্চা, খারিজ খতিয়ান প্রদান করে অতিথিবৃন্দ। পরে বেলুন উড়িয়ে ভুমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















