০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী গরিবের সবচেয়ে বড় বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু। তিনি বাজেটে অসহায় মানুষদের কথা চিন্তা করে এ বছরও সামাজিক নিরাপত্তা খাতে ১ লক্ষ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করেছেন, যা বাজেটের প্রায় ১৭.৪ শতাংশ ।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল হতে তাঁর নির্বাচনী এলাকা সিলেটে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

এ সময় ১০ হাজার করে ৩৫ জনের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। ইতোপূর্বে এ বছর ৬ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া, গত ২ বছরে ২০ লক্ষ টাকা এ তহবিল থেকে বিতরণ করা হয়।

ড. মোমেন বলেন, সিলেটে জমিহীন, গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি বিতরণ করা হয়েছে। যারা এখনো পাননি তাদেরকে পর্যায়ক্রমে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিএফ কার্ডের সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শুরু হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এখন প্রত্যেক মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।

ড. মোমেন বলেন, করোনার মধ্যেও আমাদের স্থানীয় বাজার (Domestic Market) যথেষ্ঠ চাঙ্গা রয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দেশের তুলনায় অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবে এগিয়ে গেলে, আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘‘সোনার বাংলা’’-একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে তৃতীয় বার নির্বাচিত করায় আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পেরেছি । এছাড়া উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে পেরেছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এক লাফে ভরিতে সোনার দাম কমলো ৯ হাজার টাকা

প্রধানমন্ত্রী গরিবের সবচেয়ে বড় বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১