০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ময়মনসিংহে ড্রাম ট্রাকের চাপায় নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহি ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে পথচারী দুই কৃষক নিহত হয়েছে। সোমবার (৭ জুন) ভোর ছয়টার দিকে গফরগাঁও -হোসেনপুর সড়কে খুরশীদমহল ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নূর হোসেনের ছেলে মাসুম (২০) ও শহীদুল ইসলাম শহীদের ছেলে মানিক (৩০। তারা উপজেলার পাগলা থানার খুরশিদমহল গ্রামের বাসিন্দা।

ঘটনাটি আজকের বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ভোরে কৃষক মাসুম ও মানিক পায়ে হেটে ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে খুরশীদমহল গ্রামের চরাঞ্চলে তাদের ফসলের মাঠে কাজ করতে যাচ্ছিলেন । এ সময় খুরশীদ মহল ব্রীজের উপরে আসা মাত্রই পিছন দিক থেকে আসা কিশোরগঞ্জগামী বেপরোয়া গতির একটি বালুবাহি ড্রাম ট্রাক পথচারী এই দুই কৃষককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি বলেন, মরদেহ উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চাপা দিয়ে ড্রাম ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালিয়ে গেছে। ঘটনাস্থলের আধা কিলোমিটার দুরে ব্রীজের টোল প্লাজায় সিসি ক্যামেরা আছে । সিসি ক্যামেরার সাহায্যে ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ময়মনসিংহে ড্রাম ট্রাকের চাপায় নিহত ২

প্রকাশিত : ০৫:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১