০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

২১ বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিয়েছেন। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত ২১ ব্যক্তিকে এবার একুশে পদকে ভূষিত করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদক তুলে দিয়েছেন।

এবার যারা একুশে পদক পেয়েছেন তারা হলেন- ভাষা আন্দোলনে প্রয়াত আ জ ম তকীয়ুল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম।

সমাজসেবায় নিরাপদ সড়কের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা ইলিয়াস কাঞ্চন এবং অভিনয়ে হুমায়ূন ফরীদি (মরণোত্তর)।

সঙ্গীতে শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশীদ আলম ও মতিউল হক খান।

নৃত্যে একুশে পদক পেয়েছেন মীনু হক। নাটকে পেয়েছেন নিখিল সেন।

চারুকলায় কালিদাস কর্মকার এবং আলোকচিত্রে গোলাম মুস্তাফা এবার পদক পেয়েছেন।

এ ছাড়া সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় প্রয়াত ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক (মরণোত্তর), অর্থনীতিতে মইনুল ইসলাম, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী একুশে পদক পেয়েছেন।

পদকপ্রাপ্ত প্রত্যেকে একটি সোনার মেডেল, একটি সাম্মাননাপত্র ও এক লাখ টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর বিশিষ্ট নাগরিকদের একুশে পদকে ভূষিত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

কু-চক্রী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন ওসি কামরুল হাসান তালুকদার

২১ বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক

প্রকাশিত : ১২:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮