০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কাল মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও ধর্ম সচিব মো. নুরুল ইসলাম সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ অন্য কর্মকর্তারা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হবেন। উদ্ভোধনকালে তিনটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের (রংপুরের বদরগঞ্জ, সিলেটের সুরমা ও খুলনা) কর্মকর্তারা যুক্ত হয়ে অভিজ্ঞতার কথা বলবেন।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এ প্রকল্পে ব্যয় হচ্ছে ৮ হাজার ৭২২ কোটি টাকা। বিশ্বের ইতিহাসে এর আগে আর কোনো সরকার একসঙ্গে এতো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেনি।

বুধবার (৯ জুন) ৫০টি মডেল মসজিদ উদ্বোধন বিষয়ে জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রেস ব্রিফিং করে। এতে লিখিত বক্তৃতা করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে মুজিববর্ষ উপলক্ষে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করতে যাচ্ছেন।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে ইসলামী মূল্যবোধের উন্নয়ন এবং ইসলামী সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে। বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো সরকার একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মুসলমানরা সাধারণত তাদের ধর্মীয় কার্যক্রম মসজিদে সম্পাদন করে থাকেন। বাংলাদেশে প্রায় ৩ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদের সিংহভাগই স্থানীয় জনগণের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এক লাফে ভরিতে সোনার দাম কমলো ৯ হাজার টাকা

কাল মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১