মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২১ইং এর অংশ গ্রহণকারী খেলোয়ার গজারিয়া উপজেলা (বালক/বালিকা) টিমের সাথে পরিচিতি ও উৎসাহ প্রদান মতবিনিময় অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই পরিচিতিপর্ব ও উৎসাহ প্রদান মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিচয় পর্ব ও উৎসাহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ,উপজেলা নিবার্হী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলার আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন জানান গজারিয়া উপজেলাধীন মাধ্যমিক শিক্ষার্থী স্কুল টু স্কুল বালক বালিকাদের মাঝে বঙ্গমাতা -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন টিম বালক-বালিকাদের কে জেলা পর্যায়ে খেলতে উৎসাহ ও ভালো খেলার পরামর্শ দেয়া হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, টেংগারচর ইউঃপিঃ চেয়ারম্যান সালাউদ্দিন মাষ্টার, গজারিয়া প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আরফিনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















