০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কারখানার খাবার খেয়ে ৩০ শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈরে কারখানার খাবার খেয়ে ৩০জন শ্রমিক অসুস্থ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে উপজেলার মৌচাক এলাকায় লগোস অ্যাপরেল লিঃ কারখানায় এ ঘটনা ঘটে। এঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ একদিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।

কারখানা সূত্রে জানা যায়, লগোস অ্যাপরেল লিঃ কারখানার শ্রমিকদের রাতে খাবার জন্য ডিম, কলা ও কেক দেওয়া হয়।ওই খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লগোস কারখানার সহকারী ব্যবস্থাপক (কমপ্রায়েন্স) শুভ বলেন, কারখানায় নাইট ডিওটিরত শ্রমিকদের রাতে নাস্তা করার জন্য,ডিম,কলা ও কেক দেওয়া হয়। ওই খাবার খেয়ে করাখানার ৩০জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। কারখানার অর্থায়নে হাসপাতালে দ্রুত অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। তারা এখন ভাল আছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে সবাই বাড়ি চলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

কারখানার খাবার খেয়ে ৩০ শ্রমিক অসুস্থ

প্রকাশিত : ০৬:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১